বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

আফগানিস্তানের ৭০ শতাংশ এলাকায় সক্রিয় তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আফগানিস্তানের ৭০ শতাংশ জেলায় সক্রিয় রয়েছে তালেবান । দেশের চার ভাগ এলাকার পুরো নিয়ন্ত্রণ এবং বাকি ৬৬ ভাগ এলাকায় তাদের প্রকাশ্য উপস্থিতি বিদ্যমান রয়েছে।

স্থানীয় এক হাজার ২শ মানুষের সঙ্গে কথা বলে যে জরিপ চালানো হয়েছে তা বিভিন্ন এলাকায় তালেবানের উপস্থিতি সম্পর্কে ন্যাটো যে বিবৃতি দিয়েছে তার চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য বলে জানানো হয়েছে।

মঙ্গলবার ন্যাটোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত আফগানিস্তানের মাত্র ৪৪ ভাগ এলাকায় তালেবানের উপস্থিতি ছিল। কিন্তু তা বেড়ে এখন দাঁড়িয়েছে ৭০ শতাংশ।

এক সপ্তাহের বেশি সময় ধরে আফগানিস্তানে বেশ কয়েকটি ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। তালেবান এবং আইএস এসব হামলার দায় স্বীকার করেছে।

আফগান সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে মাত্র ১২২টি জেলা। অর্থাৎ সরকারি নিয়ন্ত্রণে রয়েছে মাত্র ৩০ ভাগ এলাকা। ওই এলাকাগুলোতে তালেবানের সক্রিয় উপস্থিতি নেই। কিন্তু তারপরেও এসব এলাকায় হামলা চালাচ্ছে তালেবান। এসব এলাকায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উপস্থিতিও রয়েছে। তবে কোনো এলাকাই এখনো তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে যায়নি।

সূত্র : বিবিসি, রয়টার্স


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ