বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

আজও আদালতের পথে খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতের পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে গুলশানের বাস ভবন ফিরোজা থেকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতের উদ্দেশে রওনা দেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতের পথে রওনা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রাজধানীর বকশিবাজারে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে এ মামলাটির বিচারকাজ চলছে।

এদিকে মঙ্গলবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, যুক্তিতর্ক উপস্থাপনের প্রথম দিনে, খালেদা জিয়ার সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড চেয়েছে দুদক। যুক্তিতর্কের শুরুতে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল দাবি করেন, ক্ষমতার অপব্যাবহার করে অবৈধভাবে অর্থ আদায়ের জন্য জিয়া চ্যারিটেবল ট্রাস্ট গঠন করা হয়েছিল।

তবে আসামি পক্ষের দাবি জিয়া চ্যারিটেবল ট্রাস্টে ক্ষমতার অপব্যবহার বা অবৈধ লেনদেন হয়নি। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে ২০১০ সালে মামলা করে দুর্নীতি দমন কমিশন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ