বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

শিশুদের মোজায় ‘আল্লাহ’ লেখা, ক্ষমা চেয়ে মোজা প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সুইডেনভিত্তিক তৈরি পোশাকের খুচরা বিক্রেতা ব্র্যান্ড হ্যানস অ্যান্ড মৌরিটজের (এইচঅ্যান্ডএম) বাজারজাত করা মোজায় আরবিতে ‘আল্লাহ’ লেখা থাকার অভিযোগ পাওয়া গেছে।

অবশ্য অভিযোগের পর পরই ক্ষমা চেয়ে বাজার থেকে মোজাগুলো প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

প্রতিষ্ঠানটির মুখপাত্র ড্যাজেন্স নিহেটার (Dagens Nyheter) জানান, ক্রেতাদের কাছ থেকে এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর ওই ব্র্যান্ডের মোজাগুলো বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।

রাশিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাজারজাত করা বাচ্চাদের ব্যবহারের উপযোগী ওই মোজায় অন্যান্য চিত্রের সঙ্গে একটি অঙ্কন আছে। যেটিকে উল্টোভাবে ধরলে আরবি হরফে- ‘আল্লাহ’ শব্দ বলে দৃশ্যমান হয়।

এইচঅ্যান্ডএম কর্তৃপক্ষের দাবি, ইচ্ছা করে আরবি বর্ণমালার ওই শব্দটি ব্যবহার করা হয়নি। বিষয়টি একেবারেই কাকতালীয়। এর মাধ্যমে কোনো বার্তাও দেওয়ার চেষ্টা করা হয়নি। কোনো সম্প্রদায় আমাদের আচরণে কষ্ট পাক- সেটা আমরা কামনা করি না। যেহেতু কথা উঠেছে, তাই আমরা মোজাগুলো প্রত্যাহার করছি, সেই সঙ্গে ক্ষমাপ্রার্থী।

এর আগে ২০১৫ সালে বর্ণবাদী একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে তুমুল সমালোচনার মুখে পড়ে এইচঅ্যান্ডএম। সেবার বিজ্ঞাপন প্রত্যাহার ও ক্ষমা চেয়ে পার পায় তারা।

উল্লেখ্য যে, বাংলাদেশের তৈরি পোশাকের বড় ক্রেতা এইচঅ্যান্ডএম। তারা বাংলাদেশ থেকে বছরে প্রায় ২০০ কোটি ডলারেরও চেয়ে বেশি পরিমাণ অর্থের পোশাক কিনে থাকে।

বিশ্বখ্যাত এই ব্র্যান্ডটির সারা বিশ্বে ৩ হাজার ৯২৪টি বিক্রয়কেন্দ্র রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ