বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

প্রেসিডেন্ট নির্বাচন বর্জনের ডাক দিল মিশরের বিরোধীশক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সাবেক প্রেসিডেন্ট প্রার্থীসহ মিশরের বিরোধীদলগুলি আগামী মাসে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।

সংবাদ মাধ্যম আন্দুলুর এজেন্সির জানিয়েছে,  ২০১২ সালের নির্বাচনের প্রার্থী আবদেল মোনায়িম আবুল ফাতুহ এবং ২০১৮ সালের নির্বাচন থেকে সরে আসা আরেক প্রার্থী মোহাম্মদ আনওয়ার সাদাত রবিবার এক যৌথ সংবাদ সম্মেলনে দাবী করেন, এ নির্বাচন বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে।

এক বিবৃতিতে তারা জানান, নির্বাচন বর্জন করার জন্য আমরা জনগণের প্রতি আহবান করছি। নির্বাচনের ফলাফল কীভাবে নির্ধারণ করা হয় সেটি আমরা স্মরণ করিয়ে দিতে চাই না।

আরেক সম্ভাব্য প্রার্থী সাবেক সেনা প্রধান জেনারেল সামি আনানের পক্ষে তার দুই প্রচারণা সহযোগী এ বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

প্রসঙ্গত,  আগামী মার্চের ২৬-২৮ তারিখ নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে। বর্তমানে দেশটির প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান জেনারেল আবদেল ফাতেহ আল-সিসি। ২০১৪ সালের এক নির্বাচনে তিনি দেশটির ক্ষমতা গ্রহণ করেন। এর আগে ২০১৩ সালে দেশটির প্রধান গণতান্ত্রিক সরকার মুরসিকে ক্ষমতাচ্যুত করতে ইন্ধন যোগান সিসি। তিনি মুরসি সরকারের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ