বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

দুর্নীতি ঢাকতেই ডিজিটাল নিরাপত্তা আইন : রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা সংযোজনের ফলে নিপীড়নের শিকার হবে সাংবাদিকরা, থাকবে না বাক স্বাধীনতা। সরকারের দুর্নীতি যাতে প্রকাশ না পায় সে জন্যেই ডিজিটাল নিরাপত্তা আইনের প্রস্তাব। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রস্তাবিত আইনের বিভিন্ন ধারার নিন্দা জানিয়ে সেটি পাস না করতে সংসদের প্রতি আহ্বান জানান তিনি।

এ আইনে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর সমালোচনায় কঠিন সাজা রাখারও বিরোধিতা করেন রিজভী।
তিনি বলেন, মধ্যযুগে রাজা বা তার পরিবারের সদস্য বা মুকুটের বিষয়ে সমালোচনা করলে শূলে চড়ানো হতো। এমন বিধানও ফিরিয়ে আনতে চাইছে সরকার।

রিজভী বলেন, নতুন আইনের ৩২ ধারায় যা উল্লেখ করা হয়েছে তা মধ্যযুগীয় নিপীড়নমূলক ও আইনটি মানবতাবিরোধী। এটি আরও একটি কালো আইন হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। এ আইনটি পাস হলে মানুষের বাকস্বাধীনতা বলে কিছু থাকবে না। গণমাধ্যমের স্বাধীনতা বলেও কিছু থাকবে না।

বিএনপি নেতা বলেন, ৩২ ধারার আওতায় গুপ্তচরবৃত্তির অভিযোগে নতুন করে নিপীড়ন ও হয়রানির শিকার হতে পারেন সাংবাদিকরা। এ আইনে বাকস্বাধীনতাকে অপরাধে পরিণত করা হয়েছে। গণতন্ত্রকামীরাই ক্রিমিনাল হিসেবে অভিহিত হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ