শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

জম্মু-কাশ্মীর থেকে বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহার সম্ভব নয়: বিপিন রাওয়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের জম্মু-কাশ্মীর থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) প্রত্যাহার সম্ভব নয়। এই আইন প্রত্যাহারের সময় এখনও আসেনি বলেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।

সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

আফস্পা হলো, ভারতীয় সশস্ত্রবাহিনীর বিশেষ ক্ষমতা আইন। এই আইনের মাধ্যমে উত্তর-পূর্ব ভারত বিশেষত জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীকে ব্যাপক ক্ষমতার অধিকারী করা হয়েছে।

অভিযোগ আছে, আফস্পা'র ক্ষমতায় বলীয়ান হয়ে ভারতীয় সেনারা প্রায়ই মানবাধিকার লঙ্ঘন করে।
কিন্তু, ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত এ অভিযোগ অস্বীকার করেছেন।

সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আফস্পা প্রত্যাহারের কথা ভাবার সময় এখনো আসেনি। তবে, এই আইনের কিছু অংশ অত্যন্ত কঠোর।'

সেনাপ্রধান বলেন, আমরা কঠোরভাবে বলপ্রয়োগ কখনোই করি না, মানবাধিকারকে অত্যন্ত গুরুত্ব দিই। আমরা যথেষ্ট ব্যবস্থা নিচ্ছি, সতর্কতা অবলম্বন করছি। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ