বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ইসরাইলের অস্তিত্ব বিলীন করে দিতে পারে হিজবুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোহাম্মাদ রা’দ বলেছেন, আমাদের কাছে ইসরাইলকে ধ্বংস করে দেয়ার মতো সব যুদ্ধ সরঞ্জাম রয়েছে। আমরা চাইলে যে কোনো মুহুর্তে ইসরাইলের সেনাবাহিনীর অস্তিত্ব বিলীন করে দিতে পারি।

হিজবুল্লাহর সংসদীয় দলের নেতা  ইসরাইলের সেনাবাহিনীকে গুড়িয়ে দেওয়ার মতো অস্ত্র রয়েছে বলে দাবি করে লেবাননে হামলার মতো বোকামি না করতে ইসরাইলকে পরামর্শ দিয়েছেন।

তবে ইরানের সঙ্গে যৌথভাবে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা নির্মাণের দাবি নাকচ করে দিয়েছেন মোহাম্মাদ রা’দ।

সম্প্রতি ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র রোনান মেনলিস দাবি করেছেন, 'হিজবুল্লাহ ও ইরান যৌথভাবে ক্ষেপণাস্ত্র কারখানা নির্মাণের চেষ্টা করছে। ওই সব কারখানায় লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে।'

মোহাম্মাদ রা’দ বলেন, 'ইসরাইলের এ বক্তব্য একেবারেই অতিরঞ্জন। তারা এ ধরনের বক্তব্য দিয়ে কোনঠাসা অবস্থা থেকে নিজেদের বের করে আনার চেষ্টা করছে এবং নিজেদের অক্ষমতা ঢাকার চেষ্টা করছে।'

তথ্যসূত্র: আল-জাজিরা

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ