বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ভারতীয় সেনাবাহিনীর গুলিতে ২ কাশ্মীরি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম, ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে অন্তত দু’জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রাজ্যের বেশ কিছু এলাকায় মুঠোফোন সেবা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, এ ঘটনায় রোববার উপত্যকা জুড়ে অবরোধের ডাক দিয়েছে কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীরা। সেনাবাহিনীর দাবি, তাদের বহর লক্ষ করে পাথর নিক্ষেপ শুরু করেছিল উত্তেজিত জনতা। আত্মরক্ষার জন্য গুলি চালায় সেনাবাহিনী।

এদিকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও কথা বলেছেন তিনি। এ ঘটনার একটি প্রতিবেদন চেয়েছেন নির্মলা।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের অবরোধের ডাক আসার শ্রীনগরের কিছু কিছু এলাকায় কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া উত্তেজনা ঠেকাতে নিরাপত্তাবাহিনীর টহল বাড়ানো হয়েছে।

এ ঘটনায় জড়িত সেনাবাহিনীর সংশ্লিষ্ট ইউনিটের বিরুদ্ধে মামলা করেছে শোপিয়ান জেলা পুলিশ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ