বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

কাবুলে মিলিটারি অ্যাকাডেমিতে জঙ্গি হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম 
আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলের মিলিটারি একাডেমিতে ভারী গোলাবর্ষণ ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সোমবার স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে দ্য মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমে বরাতে খবর দিয়েছে বিবিসি।

শনিবার কাবুলে বিস্ফোরকবোঝাই অ্যাম্বুলেন্স হামলায় কমপক্ষে একশ জন নিহত হন। আহত হন আরও প্রায় দেড়শ জন। চলতি মাসে এটিই দেশটিতে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা। আফগানিস্তানে সাম্প্রতিক সময়গুলোতে ইসলামিক স্টেট ও তালেবানরা হামলা চালাচ্ছে।

শনিবারের ওই হামলার এক সপ্তাহ আগে ২০ জানুয়ারি কাবুলে একটি বিলাসবহুল হোটেলে হামলায় ২২ জন নিহত হয়। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন বিদেশি নাগরিক। এই দুই হামলারই দায় স্বীকার করেছে তালেবান।

আফগান সামরিক প্রতিষ্ঠানগুলো প্রায়ই জঙ্গিদের হামলার লক্ষ্যবস্তু হয়। এর আগে গেলো বছরের অক্টোবরে মার্শাল ফাহিম মিলিটারি অ্যাকাডেমিতে বিস্ফোরণে ১৫ জন ক্যাডেট নিহত হন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ