বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

কাতারের সঙ্গে ওমানের সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে কাতারের সঙ্গে সমঝোতা স্বারক(চুক্তি) স্বাক্ষর করেছে ওমান।

দ্বি-পাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্কোন্নয়নে রবিবার সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কাতার এবং ওমান। খবর এএফপি।

প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে কাতারের প্রায় আটমাস ধরে সংকট চলার মধ্যে উভয় দেশ এ চুক্তি স্বাক্ষর করলো। খবর এএফপি’র।

ওমানের বার্তা সংস্থা ওএনএ জানায়, ওমানে উৎপাদিত খাদ্য সামগ্রী কাতারে রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সহযোগিতায় মাসকাটে এ চুক্তি স্বাক্ষর করা হয়। ওমানের কৃষিমন্ত্রী ফুয়াদ আল-সাজওয়ানির বরাত দিয়ে ওএনএ’র খবরে বলা হয়, এই সমঝোতা চুক্তি স্বাক্ষর দু’দেশের মধ্যে ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ একটি প্রমাণ।

কাতারের প্রতিনিধি দলের প্রধান পৌরসভা বিষয়ক মন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুল্লাহ আল-রুমাইহি ওমানের সঙ্গে দোহার ‘কৌশলগত সম্পর্ককে’ স্বাগত জানিয়েছেন।

উল্লেখ্য, সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতাসহ সৌদি আরবের চির প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার অভিযোগে গত জুন মাসে কাতারের সঙ্গে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও মিশরের সম্পর্ক ভেঙ্গে যায়। এএফপি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ