বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

কলম্বিয়ায় থানায় বোমা হামলা: ৫ পুলিশ কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার একটি থানায় বোমা হামলায় অন্তত ৫ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪০ জন।

রোববার সকালে পুলিশ কর্মকর্তারা দিনের অ্যাসাইনমেন্ট জানতে থানায় হাজির হয়েছিলেন। ঠিক তখনই বোমাটি বিস্ফোরিত হয়।

ব্যারানকিলার থানায় চালানো এ হামলার বিষয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন, মাদকপাচার ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে চালানো পুলিশের অভিযানের প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হতে পারে।

হামলাকারীদের সম্পর্কে তথ্য জানাতে পারলে ৫০ মিলিয়ন পেসোস (১২ হাজার ৭০০ ডলার) পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, রিমোটের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।

কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়েছে, ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩১ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে।

কলম্বিয়ান পত্রিকা এল তিয়েম্পোর প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন যাকে গ্রেফতার করা হয়েছে তার কাছে রেডিও ইকুইপমেন্ট পাওয়া গেছে।

হামলা ও এর পরিকল্পনায় আরও কয়েকজন জড়িত ছিলেন বলে বিশ্বাস করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আহতদের কারও জীবনহানির শঙ্কা নেই তবে গুরুতর আহত হয়ে কয়েকজন পুলিশ কর্মকর্তা হাসপাতলে চিকিৎসাধীন।

প্রেসিডেন্ট জ্যঁ ম্যানুয়েল সান্তোস এ হামলাকে কাপুরোষিচ আখ্যা দিয়ে হামলকারীদের গ্রেফতারের আগে কর্তৃপক্ষ থামবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ