বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

যৌন কেলেঙ্কারির অভিযোগে শীর্ষ রিপাবলিকান কর্মকর্তার পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

মার্কিন ক্যাসিনো মুঘল ও রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) অর্থনৈতিক বিষয়ক চেয়ারম্যান স্টিভ উইন  যৌন হয়রানির অভিযোগের মুখে পড়ে পদত্যাগ করেছেন।

গত শুক্রবার মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিটের এক প্রতিবেদনে  বলা হয়, ৭৬ বছর বয়সী দেশটির এই বিলিওনিয়ার ম্যাসাজ থেরাপিস্টদের হয়রানি এবং তার সঙ্গে শারীরিক সম্পর্ক রাখার জন্য এক কর্মীকে বাধ্য করেছিলেন।

তবে উইন এ ধরনের কর্মকাণ্ডের কথা অস্বীকার করে; অভিযোগকে ‘অবাস্তব’ বলে মন্তব্য করেছেন। আরএনসি’র চেয়ারম্যান ম্যাক ড্যানিয়েল মার্কিন গণমাধ্যমকে বলেছেন, তিনি স্টিভ উইনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

তবে এ ঘটনার জন্য তার স্ত্রীকে দোষারোপ করেছেন উইন। এছাড়া বর্তমানে মানহানির ঘটনায় দায়ের করা একটি মামলায় আদালতে লড়ছেন তিনি।

মার্কিন এই বিলিওনিয়ার এক বিবৃতিতে বলেছেন, ‘এ ধরনের অভিযোগের উসকানি আমার সাবেক স্ত্রী এলাইন উইনের ধারবাহিক কাজ। যার সঙ্গে আমি ভয়াবহ ও ন্যাক্কারজনক একটি আইনি লড়াই করছি।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ