বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ব্রাজিলে নাইটক্লাবে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

ব্রাজিলের উত্তর পশ্চিমাঞ্চলের একটি নাইটক্লাবে সশস্ত্র বন্দুকধারীদের গুলিতে ১৪ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশেটির পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১টার দিকে ১৫ জনের অধিক অস্ত্রধারী তিনটি সশস্ত্র গাড়িতে করে ফোরো ডু গাগো নাইটক্লাবে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলাকারীরা মাদকপাচারের সঙ্গে জড়িত একটি অপরাধী দলের সদস্য।

ফরো দো গাগো ক্লাবে এই হামলার ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সিয়েরা রাজ্যের নিরাপত্তামন্ত্রী আন্দ্রে কোস্তা। গ্লোবো নিউজ নেটওয়ার্ক কোস্তাকে উদ্ধৃতি করে জানিয়েছে, এ ঘটনায় ভীত ও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

এ ধরনের ঘটনা একবারই ঘটে। যেমনটা সারা বিশ্বেই ঘটে থাকে। যে ঘটনায় ৫০-৬০ জন নিহত হয়। এ ধরনের ঘটনা বন্ধ করার ক্ষেত্রে পুলিশের কিছুই করার ছিল না বলেও মন্তব্য করেছেন তিনি।

গত বছর সিয়েরায় পাঁচ হাজার ১১৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। যেটি ২০১৬ সালের তুলনায় ৫০ শতাংশ বেশি। ২০১৩ সালে রাজ্যটি সংঘটিত অপরাধের তথ্য প্রকাশ শুরু করার পর থেকে এটিই ছিল এক বছরে সবচেয়ে বেশি হত্যার ঘটনা।

এর আগে ২০১৫ সালে সিয়েরার আরেকটি নৈশক্লাবে গুলিবর্ষণের ঘটনায় ১১ জন নিহত হয়েছিল। নিহতদের অধিকাংশই কিশোর বয়সী ছিল। এই হামলার আগ পর্যন্ত সেটিই ছিল রাজ্যটিতে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ