বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ২০১৭ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১০ বিভাগে ১২ জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক।

শনিবার বিকালে বাংলা একাডেমির মুনীর চৌধুরী সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই পুরস্কারের ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ, গবেষণা, অনুবাদ, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী, নাটক, বিজ্ঞান/প্রযুক্তি/পরিবেশ, শিশুসাহিত্য- এই দশটি শাখায় পুরস্কার ঘোষণা করা হয়েছে।

আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার বিতরণ করবেন।

এবার কবিতায় বাংলা একাডেমি সাহিত্য ‍পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কবি মোহাম্মদ সাদিক ও কবি মারুফুল ইসলাম।

কথাসাহিত্যে পুরস্কার পাচ্ছেন রাজশাহীর মামুন হোসাইন।

প্রবন্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের অধ্যাপক মাহবুবুল হক এবং গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক রফিকউল্লাহ্ খান পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

এছাড়া অনুবাদে আমিনুল ইসলাম ভুঁইয়া, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে কামরুল ইসলাম ভুঁইয়া ও সুরমা জাহিদকে দেওয়া হচ্ছে এই পুরস্কার।

আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী শাখায় শাকুর মজিদ, নাটকে মলয় ভৌমিক, বৈজ্ঞানিক কল্পকাহিনীতে মোশতাক আহমেদ এবং শিশুসাহিত্যে ‍ঝর্ণা দাশ পুরকায়স্থ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন।

 বিজয়ীদের প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। আগামী পহেলা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন।
বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদ এ বছরের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের নাম অনুমোদন করেন। আসাদ চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠকে উপস্থিত ছিলেন আবুল হাসনাত, মামুনুর রশীদ, অধ্যাপক সৈয়দ মনজরুল ইসলাম, অধ্যাপক ফকরুল আলম, কবি রুবি রহমান এবং বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
পুরস্কার ঘোষণার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক শাহিদা খাতুন, ড. জালাল আহমেদ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ