বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

বসানো হলো পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান ৭বি (সুপার স্ট্রাকচার) ৩৮ ও ৩৯নং পিলারের ওপর বসানো হয়েছে আজ।

রোববার সকাল সাড়ে ৮টায় স্প্যানটি খুঁটির ওপর বসিয়ে দেয়া হয়। শনিবার থেকে স্প্যানটি খুঁটিতে বসানোর কাজ শুরু হলেও সন্ধ্যা ঘনিয়ে যাওয়ায় বসানোর কাজ স্থগিত রাখা হয়। পরে রোববার বেলা উঠতেই স্প্যানের কাজ শুরু হয়।

জানা যায়, স্প্যানটি খুঁটির ওপর বসিয়ে দিলেও ক্র্যান দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, পুরোপুরি ভাড় দেয়া হয়নি। প্রথম স্প্যানের মতই আনুসাঙ্গিক কাজ শেষ হওয়ার পর ক্রেনটি সরিয়ে নেয়া হবে।

ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি খুঁটিতে লেগে যাওয়ার পর পদ্মা সেতু এখন ৩০০ মিটার দৃশ্যমান হচ্ছে।

এরই মধ্য দিয়ে দ্বিতীয় স্প্যান বসানোর নিয়ে প্রায় দু’ মাসের অপেক্ষারও অবসান ঘটলো। প্রথম স্প্যানটি বসেছিল গত ৩০ সেপ্টেম্বর। তাই প্রায় ৪ মাস পর দ্বিতীয় স্প্যান বসলো। তবে এখন থেকে প্রতিমাসেই একাধিক স্প্যান বসানো সম্ভব হবে বলে দায়িত্বশীলরা মনে করছেন।

 

বাণিজ্য মেলায় পদ্মা সেতু!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ