বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

গাছের সঙ্গে বেঁধে বিএসএফ সদস্যকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাছের সঙ্গে বেঁধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের এক সদস্যকে তারই বন্দুক দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই বিএসএফ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উত্তরবঙ্গের কুচবিহার জেলার দিনহাটার ভারত–বাংলাদেশ সীমান্তে এ ঘটনা ঘটেছে।

নিহত অরবিন্দ কুমারের (২৫) বাড়ি উত্তরপ্রদেশের উন্নাও জেলায়। কিছুদিন থেকে দিনহাটার সাহেবগঞ্জ এলাকার দুর্গানগর সীমান্ত চৌকিতে দায়িত্ব পালন করছিলেন তিনি।

হত্যাকাণ্ডের পেছনে সীমান্তের গরু পাচারকারীরা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিএসএফের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু বলা হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত দুমাসে অন্তত ৬০০ গরু ধরা পড়েছে। তারা সতর্ক। কিন্তু প্রশ্ন উঠেছে, এত কিছুর পরেও একজন সদস্যকে কীভাবে হত্যা করা হলো। নাকি ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে? কুচবিহার পুলিশ তা খতিয়ে দেখবে বলে জানিয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ