বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

হাসপাতাল থেকে ফিরেছেন আল্লামা নূর হোসাইন কাসেমী; বারিধারা মাদরাসায় উৎসবের আমেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ
বিশেষ প্রতিবেদক

দেশের শীর্ষ আলেম জামিয়া মাদানিয়া বারিধারার প্রিন্সিপাল আল্লামা নূর হোসাইন কাসেমী সুস্থ হয়ে মাদরাসায়।  তিনি মাদরাসা ফিরে আসায় বারিধারা মাদরাসায় সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।

আজ শুক্রবার সকাল ১০টায় ডাক্তারের তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়।  হাসপাতাল থেকে তিনি সরাসরি জামিয়া মাদানিয়া বারিধারা চলে আসেন।  তিনি সকাল ১০.৩০ মিনেটে মাদরাসায় পৌঁছান।

আল্লামা কাসেমী'র ছেলে মাওলানা জাবের কাসেমী আওয়ার ইসলামকে জানান, চিকিৎসাধীন অবস্থায় কখনও কখনও কিছুটা সুস্থতা অনুভব করলেও অধিকংশ সময় অসুস্থ ছিলেন ৷

বিশেষত শারীরিক দুর্বলতার শিকার ছিলেন৷ ডাক্তার নিয়মিত স্যলাইন পুস করেছেন ৷ তবে সব অসুস্থতার পরও তিনি নিয়মিত ইবাদত, কুরআন তিলাওয়াত ও ওজিফা পাঠ করেছেন ৷

হাসপাতালে অবস্থানকালে মাঝে জমিয়ত, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক নেতবৃন্দ এবং দূর প্রবাস থেকেও অনেকে তার সার্বক্ষণিক খোঁজ রেখেছেন বলে জানান তার ছেলে।

মাওলানা জাবের কাসেমী যারা তার বাবার খোঁজ নিয়েছেন এবং দোয়া করেছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি থেকে রাজধানী গুলশানের ইউনাইটেড হসপিটালে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত থাকায় চিকিৎসাধীন ছিলেন আল্লামা নূর হোসাইন কাসেমী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ