বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের নতুন মহাপরিদর্শক(আইজিপি) হিসাবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি এর আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপির দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেনের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩১ জানুয়ারি হতে এ নিয়োগ আদেশ কার্যকর হবে। ওইদিন বর্তমান আইজিপি একেএম শহীদুল হক অবসরে যাবেন। তার স্থলাভিষিক্ত হবেন জাবেদ পাটোয়ারি। বর্তমান আইজিপি কে এম শহীদুল হক ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পুলিশ প্রধান হিসেবে নিয়োগ পান।

জাবেদ পাটোয়ারী বিসিএস পুলিশের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৮৬ সালে। সম্মিলিত মেধা তালিকায় তার অবস্থান চতুর্থ এবং পুলিশের এই ব্যাচে প্রথম। তার চাকরির মেয়াদ রয়েছে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত।

২০১৩ সালে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদে পদোন্নতি পান পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান জাবেদ পাটোয়ারী। এসবির প্রধান হিসেবে বর্তমান পদে একটানা ৯ বছর কর্মরত ছিলেন তিনি। এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ সালের মাঝামাঝি সময় পর্যন্ত তিনি এসএস সিটির দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী জাবেদ পাটোয়ারী চাঁদপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম ও সিরাজগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ঢাকা মহানগর পুলিশ কমিশনার ছাড়াও তিনি বাহিনীর নানা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ