শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

আমেরিকার কথায় আমরা মোটেই ভীত নই: পাক পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ বলেছেন, তার দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক শুধুমাত্র আফগান ঘটনাবলীর আলোকে না দেখে বরং শিগগিরি দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে গুরুত্ব দেয়া উচিত।

তিনি আরো বলেছেন, দাভোসে অনুষ্ঠানরত বিশ্ব অর্থনৈতিক ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তৃতা দিতে যাচ্ছেন তাতে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক উন্নত হওয়ার সম্ভাবনা কম। গতকাল সিএনবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ এসব কথা বলেছেন।

তিনি বলেন, “খুব খোলাখুলি বললে বলতে হবে যে, গত এক বছর ধরে আমরা যা শুনে আসছি তাতে আমরা মোটেই ভীত নই। প্রেসিডেন্ট ট্রাম্প যা বলবেন তাতে আমরা এমনটা আশা করি না যে, রাতারাতি বড় কোনো পরিবর্তন ঘটে যাবে।”

আগামীকাল ট্রাম্প দাভোসে পৌঁছাবেন এবং সেখান তিনি বক্তৃতা দেবেন। এ সম্পর্কে খাজা আসিফ বলে, “পাকিস্তান ও আমেরিকার পুরো সম্পর্ক আমাদের অঞ্চলের একটা সমস্যার ওপর নির্ভরশীল করে ফেলা ঠিক হবে না।” তিনি বলেন, আফগান ইস্যু বাদ রেখেই পাকিস্তান ও আমেরিকা তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতি গুরুত্ব দিতে পারে।

পাকিস্তান ও আমেরিকার সম্পর্ক একবারে ঠিক করার মতো অবস্থায় নেই বলে মনে করেন কিনা -এমন এক প্রশ্নের জবাবে খাজা আসিফ বলেন, “আমার কোনো সন্দেহ নেই যে, এ সম্পর্ক আবার ঠিক করা যায়।”

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট কয়েক দফা টুইটার বার্তা ও আফগান নীতি ঘোষণার পর আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্কে মারাত্মক টানাপড়েন দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে- সন্ত্রাসবাদ ইস্যুতে সহযোগিতা না করার অভিযোগ এনে পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন ট্রাম্প।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ