বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

সিরিয়ায় চারটি এস-৪০০ মোতায়েন করল রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সিরিয়ায় চারটি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ মোতায়েন করেছে রাশিয়া। গতকাল (মঙ্গলবার) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক ভিডিও থেকে এ তথ্য জানা গেছে। খবর পার্সটুডে-এর।

বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দু’টি ইউনিট লাতাকিয়ার রুশ বিমানঘাঁটি হেমেইমিমে এবং দু’টি ইউনিট তারতুসের নৌঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। এস-৪০০ হচ্ছে রাশিয়ার সর্বাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এটি আকাশে শত্রুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করতে দিতে পারে। এ ছাড়া এস-৪০০ একই সময়ে ৩৬টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

হেমেইমিম হচ্ছে সিরিয়ায় রাশিয়ার স্থায়ী বিমান ঘাঁটি। ২০১৬ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী রাশিয়া সেখানে ৪৯ বছর বিমান ঘাঁটি রাখতে পারবে। এরপর প্রয়োজনে এর মেয়াদ আরও ২৫ বছর বাড়ানো যাবে।

রাশিয়া সিরিয়ার অনুরোধে ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে সন্ত্রাসীদের বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়ে আসছে। এছাড়া রাশিয়ার স্থলবাহিনীও সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ