বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

মোসাদ গোয়েন্দাদের ভয়ংকর হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন হামাস নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননে বসবাসরত হামাস নেতা মুহাম্মাদ আবু হামজা হামদানকে হত্যার জন্য গত ১৪ জানুয়ারি গাড়িবোমা হামলা চালায় ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ। তবে প্রাণে বেঁচে গেছেন লেবাননে বসবাসকারী হামাসের এ নেতা; ওই হামলায় তিনি সামান্য আহত হন।

লেবাননের সামরিক ও নিরাপত্তা বাহিনীর গোয়েন্দারা কঠোর তদন্তের মাধ্যমে ওই গুপ্তচরকে ৩৮ বছর বয়সী আহমাদ বাইতিয়া বলে চিহ্নিত করতে সক্ষম হন।

লেবাননের গোয়েন্দারা জানিয়েছেন, বাইতিয়াকে নিয়োগ দিয়েছে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তরচর সংস্থা মোসাদ এবং সে লেবানন ও নেদারল্যান্ডে যখন তখন ভ্রমণ করতে পারত। হামাস নেতাকে হত্যার মিশন নিয়ে বাইতিয়া নেদারল্যান্ড থেকে বৈরুতের রফিক হারিরি বিমানবন্দরে পৌঁছায় গত ৯ জানুয়ারি।

পরে সে বৈরুতের ওয়াটার ফ্রন্ট সিটিতে এক সপ্তাহের জন্য একটি বাসা ভাড়া নেয় এবং বৈরুতে পৌঁছার দিনই ত্রিপোলি শহরে তার পরিবারের সঙ্গে দেখা করে আবার রাজধানীতে ফিরে আসে।

হামলাকারী চক্রের প্রধান হিসেবে ছদ্মবেশে বাইতিয়া কয়েকবার সিডন শহরে যায় এবং কঠোরভাবে হামাস নেতা হামদানের বাড়ির ওপর নজর রাখে। ১১ জানুয়ারি এ গ্রুপ হামদানের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নেয় কিন্তু অজ্ঞাত কারণে তা স্থগিত করে। লেবাননের তদন্তকারীদের ভাষ্যমতে- বাইতিয়া ও তার সহযোগীরা ১৪ জানুয়ারি আবার সিডন শহরে যায় এবং তাদের একজন রাত সাড়ে তিনটার দিকে হামদানের গাড়ির ড্রাইভিং সিটের নিচে বিস্ফোরক পাতে।

এরপর সন্ত্রাসী চক্র হামদানের বাড়ি থেকে বের হওয়া ও গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করতে থাকে। পরে সকালে হামদান বাড়ি থেকে বের হন এবং গাড়িতে ওঠার পরপরই বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গেই ইসরাইলি এজেন্টরা ওই এলাকা ছেড়ে রাজধানী বৈরুতে চলে যায়।

বিস্ফোরণে হামদান তার পায়ে আাঘাত পান এবং তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণে হামদানের গাড়িটি সম্পূর্ণভাবে বিধ্স্ত হয় এবং পাশের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুনে নেভান।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ