বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতির সনদ পাঠিয়েছে ইউনেস্কো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্বীকৃতির ওপর পাঁচটি সনদ বাংলাদেশের কাছে পাঠিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)।

বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেনের মাধ্যমে সংস্থাটির মহাপরিচালক স্বাক্ষরিত এই পাঁচটি সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্যের (ডকুমেন্টারি হেরিটেজ) অংশ হিসেবে স্বীকৃতিতে বিশেষ অবদানের জন্য পাঁচটি সংস্থার কাছে এই সনদ হস্তান্তর করা হবে।

এই সংস্থাগুলো হচ্ছে : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ বেতার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, মুক্তিযুদ্ধ যাদুঘর ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।

প্রেস সচিব বলেন, এ লক্ষ্যে ইউনেস্কো প্যারিসে বাংলাদেশ দূতাবাসে চিঠি দিয়েছে।

গত ৩০ অক্টোবর ইউনেস্কো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে বিশ্বের ডকুমেন্টারি হেরিটেজের অংশ হিসেবে স্বীকৃতি দেয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ