বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

নিজের মেয়েকে এপিএস করলেন কারিগরি ও মাদরাসা বিভাগের প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অওয়ার ইসলাম: নিজের মেয়েকে সহকারী একান্ত সচিব (এপিএস) করলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসাশিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নতুন প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

মঙ্গলবার প্রতিমন্ত্রী কেরামত আলীর ইচ্ছা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রতিমন্ত্রীর মেয়ের নাম কানিজ ফাতেমা। কানিজ ফাতেমা প্রতিমন্ত্রীর একমাত্র সন্তান। জাতীয় বেতন স্কেলের ২২ হাজার টাকার মূল স্কেলে তাকে বেতন দেওয়া হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিমন্ত্রী যত দিন এ পদ অলংকৃত করবেন বা কানিজ ফাতেমাকে এই পদে যত দিন রাখার ইচ্ছা প্রকাশ করবেন, তত দিন পর্যন্ত এ আদেশ কার্যকর হবে।

তবে নিজের মেয়েকেই এপিএস করলেন এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি প্রতিমন্ত্রীর কাছ থেকে।

সরাকারে সর্বশেষ মন্ত্রীসভার রদবদল ও সম্প্রসারণে ৩ জানুয়ারি রাজবাড়ীর সাংসদ কাজী কেরামত আলীকে কারিগরি ও মাদ্রাসাশিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী করা হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ