বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ছাত্রলীগ অন্যায় করে থাকলে অবশ্যই শাস্তি হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রলীগ যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে ছাত্রলীগকে অবশ্যই শাস্তি পেতে হবে।’ ‘গতকালের ঘটনায় যাঁরা ফটক ভেঙে ভিসির কার্যালয়ে ঢুকেছেন, তাঁদেরও শাস্তি হওয়া উচিত।’

আজ বুধবার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ বুধবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে ওবায়দুল কাদের সেখানে যান।

গতকাল মঙ্গলবার ছাত্রী নিপীড়নে অভিযুক্ত ছাত্রলীগের নেতাদের বহিষ্কারের দাবিসহ চার দফা দাবিতে প্রশাসনিক ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের পিটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানকে ‘উদ্ধার’ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হন।

ওবায়দুল কাদের বলেন, কেউ জোর করে উপাচার্যের কার্যালয়ে ঢুকলে সাধারণ ছাত্রদের কি কোনো দায়িত্ব নেই? তারা ছাত্রলীগ করে, কিন্তু এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি বলেন, ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে যারা উপাচার্যের কার্যালয়ের ফটক ভেঙেছে, তাদেরও শাস্তি হওয়া উচিত।

এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, একটি দিক দেখলেন, আরেকটি দিক দেখলেন না? এই যে আরেকটা দিক হলো উপাচার্যের কার্যালয়ের ফটক ভেঙে ঢোকার কি কোনো নিয়ম আছে? এটা কি কোনো গণতান্ত্রিক পন্থা? এটা কি আন্দোলনের অংশ? তিনি বলেন, ‘ছাত্রলীগের এখানে অংশগ্রহণ কী? উপাচার্য বলেছেন, ছাত্রলীগের ছেলেমেয়েরা যদি এসে উদ্ধার না করত, তাহলে তাঁর জীবনের ওপর হামলার আশঙ্কা ছিল।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উদ্ধৃত করে ওবায়দুল কাদের বলেন, ‘যেভাবে কলাপসিবল গেট ভেঙে আক্রমণ করা হয়েছে, জোরপূর্বক উপচার্যের কার্যালয়ে ঢোকা হয়েছে, এটা কি গণতান্ত্রিক আন্দোলন?’ তিনি বলেন, ‘ছাত্রলীগ এখানে জড়িত কেন, সেটি উপাচার্য আমাকে বলেছেন। তাঁকে অবরুদ্ধ করার পর সেখানে ছাত্রলীগ ও সাধারণ ছাত্রছাত্রীরাও গেছে।’

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ