শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

আফগানিস্তানে ‘সেভ দ্য চিলড্রেন’ কার্যালয়ে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে আন্তর্জাতিক সাহায্য সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’ এর কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। একজন আত্মঘাতি হামলাকারী জালালাবাদে সংস্থাটির কার্যালয়ের বাইরে বিস্ফোরণের পর সেখানে ঢুকে গুলি চালায়।

এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। দেশটির রাজধানী কাবুলে কয়েকদিন আগে একটি বিলাসবহুল হোটেলে হামলায়ি ২২ জন নিহতের পর এবার সেভ দ্য চিলড্রেনের কার্যালয়ে হামলার এই ঘটনা ঘটল।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ওই ভবনের কাছে একটি স্কুল থেকে সেখানে বিস্ফোরণ ও গুলির শব্দ শুনা যায়। এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তান সীমান্তবর্তী জালালাবাদ জেলা ২০১৫ সালের পর থেকেই তালেবান ও ইসলামিক স্টেটের (আইএস) এর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

আজ বুধবার আত্মঘাতি হামলাকারী ‘সেভ দ্য চিলড্রেন কার্যালয়ের বাইরে শুরুতে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন, ওই অঞ্চলের প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি।

ভবনে থাকা একজন প্রত্যক্ষদর্শী জানান, গেটে একটি রকেটচালিত গ্রেনেডের মাধ্যমে প্রথমে আঘাত করা হয়। স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায় বিস্ফোরণের পর ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় এলাকা। সেসময় সামনে থাকা গাড়িতে আগুন ধরে যায়। এরপর নিরাপত্তারক্ষীদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ