বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

`শিক্ষা মন্ত্রণালয়ে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কিছু দিন পূর্বেও আমি এখানে এসে শিক্ষামন্ত্রী ও মন্ত্রণালয় সম্পর্কে কিছু কথা বলেছিলাম। এর পরে বেশ কিছু ঘটনা ঘটে গেলো। এই সকল বিষয় এটাই প্রমাণ করে যে সেখানে সমস্যা আছে। শিক্ষা মন্ত্রণালয়ে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। এমনকি শিক্ষকগণ পেনশনও পান না। মোট কথা শিক্ষকদের যে কোনো কাজের জন্যেই সেখানে ঘুম দিতে হয়।

সোমবার দিবাগত রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

তিনি আরো বলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেনকে নিয়ে বিভিন্ন কথা হচ্ছে। আমি খবর নিয়ে দেখলাম তিনি একবার দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত হয়েছিলেন। কিন্তু কোনো একটি বিষেশ মহলের কারণে আবার চাকরি ফিরে পান। প্রশ্নপত্র ফাঁশের ঘটনা থেকে নিয়ে শুরু করে বিভিন্ন কারণেই শিক্ষামন্ত্রণায় একটি আলোচনার বিষয়।

শ্যমল দত্ত আরো বলেন, আমি এমন শুনেছি যে, শিক্ষামন্ত্রণালয়ের কোনো কাজ নাকি অতিরিক্ত টাকা ছাড়া হয় না। একজন পিএস হয়ে তিনি ঢাকা শহরে চার কোটি টাকা ব্যয় করে বাড়ি তৈরি করছে। তার বেতন যতটাই হোক না কেন সেই টাকা দিয়ে কি ঢাকা শহরের চার কোটি ঢাকা দিয়ে বাড়ি বানানো সম্ভব? সুতরাং এটা থেকেই বোঝা যায় যে, সেখানে কত টাকার লেনদেন হয়?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ