বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

বিএনপি নির্বাচনে না এলে বিরোধী দল হয়ে একা লড়বে জাপা; এলে কী করবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ নাও করতে পারে এমন ধারণা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের।

সেক্ষেত্রে বিএনপি যদি নির্বাচন বর্জন করে তাহলে বিরোধী দল হিসেবে একাই ৩০০ আসনে নির্বাচনী মাঠে লড়বে জাতীয় পার্টি জানিয়েছেন দলের চেয়ারম্যান এরশাদ।

এরশাদ বলেন ‘নির্বাচনের জন্য বিএনপি আন্দোলন করতে পারে কিন্তু এই আন্দোলন কতটুকু সফল হবে, ইলেকশন করতে পারবে কি না আমার সন্দেহ আছে। এমনও হতে পারে খালেদা জিয়াকে জেলে রেখে ইলেকশন করবে না। এটা নাও হতে পারে।

এমনও হতে পারে একটা অংশ ভেঙে গিয়ে ইলেকশন করবে। আরেকটা অংশ খালেদা জিয়ার জন্য ইলেকশন করবে না। অনেক রকম অবস্থার সৃষ্টি হতে পারে। সেই অবস্থা দেখে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব’।

আজ মঙ্গলবার বিকেলে লালমনিরহাটে আকস্মিক এক সফরে এসে স্থানীয় সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ।

এরশাদ বলেছেন, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে তাঁরা আগের মতো একলা নির্বাচন করবেন এবং ৩০০ আসনে প্রার্থী দেবেন। তবে সব কিছুই নির্ভর করবে তখনকার রাজনৈতিক পরিস্থিতির ওপর।

এরশাদের এই বক্তব্যের প্রশ্ন উঠছে বিএনপি যদি নির্বাচনে অংশ গ্রহণ করে তাহলে কি জাপা মহাজোটেই আছে? এর আংশিক উত্তরও দিয়েছেন এরশাদ।

এরশাদ বলেছেন, ‘আমি মহাজোটে নাই। আমি বিরোধী দলে আছি। মহাজোটে যেতে পারি, অবস্থার পরিপ্রেক্ষিতে। মহাজোটে থাকলে রংপুর অঞ্চলে কতটি সিটে নির্বাচন করবে জাপা সে বিষযেও কথা বলেছেন এরশাদ।

এরশাদ বলেছেন, এই অঞ্চলে কতটি সিট চাই সেটা আমার ওপর নির্ভর করে না, প্রার্থীর ওপর নির্ভর করে। আমার ভাই (জি এম কাদের) যদি জিততে পারে, ভাই একটা সিট পাবে। কতটি সিট চাই সেটা বলা যাবে না। তবে ৩০০ আসনে আমাদের প্রার্থী আছে’।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ