বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

সৌদি-ইসরায়েল রেললাইন নির্মাণের পরিকল্পনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

সৌদি-ইসরায়েল রেললাইন নির্মাণের পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটির সরকার এরই মধ্যে এ বিষয়ে একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে। খবর মিডলইস্ট মনিটর।

তবে সম্প্রতি এ পরিকল্পনার কথা প্রকাশ হলেও প্রায় তিন বছর আগে এটি চূড়ান্ত করে ইসরায়েল। দেশটির ২০১৯ সালের বার্ষিক বাজেটে এ জন্য অর্থ বরাদ্দ করা হবে। রেল যোগাযোগ স্থাপনের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ দশমিক ৫ মিলিয়ন ডলার।

ইসরায়েল পরিকল্পনায় এ রেললাইন দেশটির বিশান শহর থেকে জর্ডান ও ইরাকের মধ্য দিয়ে সৌদি আরবে পৌঁছবে। পরিকল্পনা অনুযায়ী এ রেললাইন নির্মাণ করা হলে আপাতত যাত্রী ও পণ্যবহন করা হবে।

খবর বলা হয়েছে, ইসরায়েলের যোগাযোগমন্ত্রী এ রেল সংযোগকে 'পিস লাইন' বা শান্তির সংযোগ বলে উল্লেখ করেছেন। এ সময় তিনি নতুন রেললাইনের মাধ্যমে উপসাগরীয় দেশের সঙ্গে বাণিজ্য সংযোগ স্থাপন হবে বলে মন্তব্য করেন। রেললাইন স্থাপনের জন্য ইসরায়েল রেল বিভাগ একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে বলেও তিনি জানান।

সূত্র : মিডলইস্ট মনিটর/অারটিভি/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ