বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ফিলিস্তিনি শিশুদের স্কুলে দখলদার ইসরাইলিদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  অবৈধ বসতি স্থাপনকারী ইসরাইলিরা এবার ফিলিস্তিনি শিশুদের স্কুলে হামলা চালিয়েছে।

সম্প্রতি বেথলেহেমের পাশের তামুর গ্রামের পার্শ্ববর্তী এলাকার এক স্কুলে এ হামলা চালানো হয়।

অবৈধ বসতি স্থাপনের বিরোধী ফিলিস্তিনি কমিটির সদস্য হাসান ব্রেজিয়া বলেন, ইহুদি বসতি স্থাপনকারীদের একটি দল এ হামলার সঙ্গে জড়িত। তারা স্কুলটিতে হামলা চালিয়ে দরজা ও আসবাবপত্রসহ নানান ক্ষতি করেছে।

খবর শুনে স্থানীয় ফিলিস্তিনিরা দ্রুত স্কুল এলাকায় পৌঁছলে হামলাকারী ইহুদিরা পালিয়ে যায়।

এর আগে দখলদার ইহুদিরা স্কুলটি ধ্বংস করে দিয়েছিল। পরে আবার তা নতুন করে নির্মাণ করা হয়।

খবর: মিডলইস্টমনিটর।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ