বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

পূর্ব জেরুসালেমই হবে ফিলিস্তিনের রাজধানী : জর্ডান বাদশাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূর্ব জেরুজালেমই হবে ফিলিস্তিনের রাজধানী। রোববার এমন মন্তব্য করেছেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ। ।

আম্মানে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, ফিলিস্তিন-ইসরায়েল সংকটের একমাত্র সমাধান হলো দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান।
গত জুলাই মাসে আম্মানে ইসরায়েলি দূতাবাসের প্রহরীরা দুই জর্ডানি নাগরিককে গুলি করে হত্যার ঘটনায় ইসরায়েল দুঃখ প্রকাশ করার পর বাদশাহ আব্দুল্লাহ এমন বিবৃতি দিলেন।

খবরে বলা হয়, ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ওই হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছে। তাছাড়া জর্ডান সরকারের মাধ্যমে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৫০ লাখ ডলার দিয়েছে দেশটি। খুব দ্রুত সেখানে দূতাবাসের কার্যক্রম চালু করা হবে বলেও জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েল-ফিলিস্তিনি সংকটের সবচেয়ে স্পর্শকাতর বিষয় হলো জেরুজালেম। ১৯৮০ সালে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করেছিল ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এর সমর্থন দেয়নি। আর ফিলিস্তিনিরা চায় দখলকৃত পূর্ব জেরুজালেম যেন তাদের রাজধানী হয়। এ কারণে সেখানে কোনও দেশ দূতাবাস স্থাপন করেনি।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

খবর: রয়টার্স

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ