বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

থাইল্যান্ডে বোমা হামলায় নিহত ৩, আহত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি বাজারে বোমা হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। সোমবার সকালে এক মোটরসাইকেল আরোহী এ হামলা চালায় বলে জানা গেছে। খবর এএফপি-এর।

এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সদস্য জানান, ইয়ালা শহরের কেন্দ্রস্থলে শুয়োরের মাংস বিক্রির একটি দোকানের সামনে পার্ক করে রাখা সন্দেহজনক ওই মোটরসাইকেল বিস্ফোরণে সেখানে তিনজন নিহত ও ১৯ জন আহত হয়েছে।

প্রসঙ্গত, বৌদ্ধ ও মুসলমানদের কাছে জনপ্রিয় ইয়ালা শহরে সকালের একটি বাজারে এই হামলা ছিল বিগত কয়েক মাসের মধ্যে বেসামরিক নাগরিকদের ওপর সন্দেহভাজন জঙ্গিদের প্রথম ভয়াবহ হামলা।

এদিকে খবরে বলা হয়, ২০০৪ সাল থেকে মালয়েশিয়া সীমান্তবর্তী থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে থাই শাসনের বিরুদ্ধে বিদ্রোহী তৎপরতায় এখন পর্যন্ত প্রায় ৭ হাজার মানুষ নিহত হয়েছেন। সাংস্কৃতিকভাবেই দেশটির এ অঞ্চলের মানুষ অনেকটা থাইল্যান্ড বিরোধী।

সূত্র: এএফপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ