বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

আমেরিকা আমাদের যোগাযোগে সাড়া দিচ্ছে না: কুর্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: কুর্দি ডেমোক্রেট পার্টির প্রধান সালেহ মুসলিম বেশ কিছু টুইট বার্তায় কুর্দি মিলিশিয়াদের হতাশার অবস্থা তুলে ধরেন।

সালেহ মুসলিম বলেন, কোন শর্ত ছাড়াই তুর্কি সরকারের সাথে আলোচনায় তার দল প্রস্তুত রয়েছে। সাথে সাথে আঙ্কারাকে ‘যায়তুনডাল’ সামরিক অপারেশন বন্ধের আহবান জানাচ্ছে।

সলেহ মুসলিম বলেন, আমেরিকা তাদের কোন যোগাযোগের সাড়া দিচ্ছে না। তুরস্কের সাথে কোন শর্ত ছাড়াই আমরা আলোচনা করতে চাই। তারা আমাদের বৃষ্টিবোমা ফেলছে। আমেরিকা আমাদের সাথে যোগাযোগের সাড়া দিচ্ছে না। কার সাথে আমরা আলোচনা করবো?

সালেহ আরো বলেন, তুরস্কের জ্ঞানীগুণী ব্যক্তিদের যুদ্ধ বন্ধে উৎসাহ দেওয়ার আহবান জানাচ্ছি। যদি এই যুদ্ধ না থামে, তবে আফরিন বেসামরিক ব্যক্তিদের গোরস্থানে পরিণত হবে।

তিনি আরো বলেন, রাশিয়া আমাদের বিক্রি করে দিয়েছে। আসাদ বিক্রি করে দিয়েছে। এখন তুর্কি সেনাবাহিনী আমাদের উপর বোমাবর্ষণ করছে। সকল জনগণের কাছে চাই, তারা আমাদের সমর্থন জানাক।

সূত্র: সিরিয়ান মিরর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ