বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের উপকমিটিতে পদ বঞ্চিতদের বিক্ষোভের মুখে পড়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পদ বঞ্চিত সাবেক ছাত্রলীগ কর্মীরা ওবায়দুল কাদেরের গাড়ি ঘিরে বিক্ষোভ করেন এ সময় বিক্ষুব্ধ নেতারা নানা ধরনের স্লোগানও দিতে থাকেন।

রোববার সন্ধ্যায় ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গতকালও দলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের তোপের মুখে পড়েছিলেন ওবায়দুল কাদের।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওবায়দুল কাদের তার গাড়িতে করে দলীয় কার্যালয়ে সামনে পৌঁছান। সেখানে আগে থেকে অবস্থান করছিলেন দলের উপকমিটিতে পদ না পাওয়া ছাত্রলীগের সাবেক নেতারা। দলের সাধারণ সম্পাদকের গাড়ি দেখেই বিক্ষোভ শুরু করেন তারা।

একপর্যায়ে দলীয় কার্যালয়ে আগে থেকে অবস্থান করা কেন্দ্রীয় নেতারা বাইরে আসেন। এ সময় ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বাগ্‌বিতণ্ডা হয়।

পরে ওবায়দুল কাদেরকে নিয়ে কেন্দ্রীয় নেতারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপরও বিক্ষুব্ধ নেতারা প্রায় আধা ঘণ্টার মতো কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ