বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

রেডিওতে বাংরেজি বন্ধের নির্দেশ দিলেন তারানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  দেশের রেডিও স্টেশনগুলোকে শুদ্ধ বাংলা ব্যবহার করে অনুষ্ঠান উপস্থাপনার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম স্বাক্ষরিত এক চিঠিতে শুক্রবার এ নির্দেশনা দেয়া হয়।
এতে বাংলা ও ইংরেজির ভুল এবং বিকৃত উপস্থাপন না করতেও বলা হয়েছে। রেডিও স্টেশনের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার সময় বাংলা ও ইংরেজি মিলে বিকৃতভাবে ব্যবহার করা হয়, যেটি তারানা হালিমের দৃষ্টিতে ‘বাংরেজি’।

এ বিষয়ে তারানা হালিম বলেন, বাংলা ও ইংরেজি মিলিয়ে যে ‘বাংরেজি’ ভাষা তৈরি হয়েছে, সেটি বন্ধ করতে বলেছি। বিভিন্ন রেডিও স্টেশনের বেশকিছু অনুষ্ঠানে আই নো, ইউ নো টাইপের শব্দ দিয়ে আধা ইংরেজি আধা বাংলা বলা হয়, যা বন্ধ হওয়া দরকার।

প্রতিমন্ত্রীর ভাষ্যে, ভাষার ক্ষেত্রে যারা এমন করছেন, তারা ঠিকমতো একটি ইংরেজি কিংবা বাংলা বাক্য বলতে পারবেন কিনা আমার সন্দেহ হয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ