বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

প্ল্যাকার্ডে লেখা 'ইসলাম প্রচার অবশ্যই বন্ধ করতে হবে’!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

হল্যান্ডের চরমপন্থি দলের সদস্যরা সেদেশের রাজধানী আমস্টারডামের একটি মসজিদের দরজায় বর্ণবাদী ও ইসলাম-বিদ্বেষী লেখা খচিত কয়েকটি প্ল্যাকার্ড ঝুলিয়ে দিয়ে এই পবিত্র স্থানের অবমাননা করেছে।

সম্প্রতি দেশটির রাজধানী আমস্টারডামের আমির সুলতান মসজিদ ওই হামলার শিকার হয়। হল্যান্ডের ডানপন্থী দল এই হামলার কথা স্বীকার করেছে। মসজিদের গেটে একটি গলাকাটা পুতুল রেখে দিয়ে মুসলমানদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে।

এছাড়াও, তাদের একটি প্ল্যাকার্ডে লেখা ছিল 'ইসলাম প্রচার অবশ্যই বন্ধ করতে হবে'।

মসজিদটির পরিচালনা কমিটির পরিচালক কাম্বার সিনার গতকাল (১৮ই জানুয়ারি) সংবাদপত্রের সাথে এক সাক্ষাতকারে এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন,  হল্যান্ডের ডানপন্থী দলের অনেক উগ্র সদস্য রয়েছে। এসকল উগ্রবাদীরা সর্বদা উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মুসলমানদের সাথে সংঘর্ষে জড়াতে চায়।

তিনি বলেন, এই মসজিদে এধরণের ঘটনা এই প্রথম। এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।

এর আগে হল্যান্ডের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র ঘোষণা করেছে, ২০১৫ সাল থেকে হল্যান্ডে মসজিদে হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদন অনুযায়ী এপর্যন্ত সেদেশের মসজিদে হামলার ব্যাপারে চরমপন্থিরা ৫৪ বার মুসলমানদের হুমকি দিয়েছে।

উল্লেখ্য, হল্যান্ডের জনসংখ্যা এক কোটি ৭০ লাখ। দেশটির মুসলমানের সংখ্যা প্রায় নয় লাখ তথা মোট জনসংখ্যার মাত্র পাঁচ শতাংশ। সূত্র: ইকনা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ