বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ৪৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪৬ জন। খবর বিবিসি-এর।

বিবিসি বলছে,  শনিবার ভোরে এসকেসির অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে। বাসটি তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে বুশরা শহরে যাচ্ছিল।

বাসটিতে একটি স্কুলের শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের নিয়ে একটি অবকাশ যাপন কেন্দ্রে সফরে যাচ্ছিল। কিন্তু পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিধ্বস্ত হয়। তবে হতাহতদের মধ্যে কোনো শিশু রয়েছে কিনা তা পরিস্কার নয়।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, সড়কের ক্রটির কারণে দুর্ঘটনাটি ঘটেনি। কেননা, সেটির অবস্থা বেশ ভালো। বাসটি রাতভর পথে থাকায় দুর্ঘটনার পেছনে চালকের ক্রটি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পর বাসের দুই চালককে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

আহতদের স্থানীয় তিনটি হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকেরা।  সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ