বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইজতেমায় মোনাজাতের ছবি তুলতে ফটোগ্রাফারের কাণ্ড! (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের দিনের একটি ছবি তোলার ভিডিও। ভিডিওটিতে দেখা যায়, তিনজন বিদেশী সাংবাদিক তড়িঘড়ি করে মোনাজাতের ছবি তুলছেন।

পুরো ঘটনাটির একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন এ. এম. আহাদ। তার শেয়ার করা ভিডিওটিই ভাইরাল হয়েছে।আন্তর্জাতিক সংবাদ সংস্থা ডয়েচ ভেলে এই ভিডিওটি নিয়ে একটি প্রতিবেদনও করেছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ট্রেনের জানালা দিয়ে শরীরের অর্ধেকটা বের করে রেখেছে এক কিশোর। তাকে মোনাজাতও করতে দেখা যাচ্ছে। ট্রেনের জানালা দিয়ে অবশ্য অন্যদেরও মোনাজাত করতে দেখা যাচ্ছে।

তবে মোনাজাত করা অবস্থাতেই ওই কিশোরকে বিভিন্ন রকম নির্দেশনা দিচ্ছিলেন বিদেশি সাংবাদিকরা। সে মোতাবেক পোজও দিচ্ছিল ওই কিশোর।

ডয়েচে ভেলেও ওই সাংবাদিকদের একজনের পরিচয় দিয়েছে। তিনি হলেন- মালয়েশিয়ার ফটোগ্রাফার ড্যানি ওং। বেশ কিছু আন্তর্জতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া এই আলোকচিত্রীর বিশ্ব ইজতেমারই একটি ছবি গত দুই বছর আগে সমালোচিত হয় বিশ্বজুড়ে। মালয়েশিয়ার ট্রাভেল ফটোগ্রাফার সোসাইটি (টিপিএস)-এ সে বছর প্রথম পুরষ্কার পাওয়া তার ছবিটি তিনি তৈরি করেছিলেন দু'টি ছবি জোড়া লাগিয়ে। বিষয়টি প্রমাণিত হওয়ার পরে অবশ্য তার সে পুরস্কার বাতিল ঘোষণা করেছিল টিপিএস কর্তৃপক্ষ।

[embed]https://www.facebook.com/ahadpix/videos/10215501134621010/[/embed]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ