বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ইজতেমার মোনাজাত ঘিরে যেসব সড়ক বন্ধ থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বিশ্ব ইজতেমার মোনাজাতকে ঘিরে আজ (শনিবার) মধ্যরাত থেকে গাজীপুরের কয়েকটি রুটে যান চলাচল বন্ধ থাকবে।শনিবার সকালে জেলার পুলিশ সুপার হারুনুর রশিদ এ তথ্য জানান।

হারুনুর রশিদ তিনি জানান, ইজতেমার প্রথম পর্বের শেষদিন ও মোনাজাতে মুসুল্লিদের অংশগ্রহণ নির্বিঘ্ন রাখতে, আবদুল্লাহপুর হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। একই কারণে, আজ মধ্যরাত থেকে টঙ্গী-পুবাইল পর্যন্ত সড়কের দুই দিকেই যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া আবদুল্লাহপুর হয়ে আশুলিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কেও যান চলাচল বন্ধ থাকবে।

তিনি বলেন, 'নির্বিঘ্নে চলাচলের জন্য যাতে কারোর সমস্যা না হয় সে কারণে টঙ্গি ব্রিজের এখানে আমরা গাড়ি নিয়ন্ত্রণ রাখবো। ময়মনসিংহ-টাঙ্গাইল থেকে যে গাড়িগুলো আসে তা বগুড়া মহাসড়কে আটকে দিবো। আর সিলেটগামী গাড়িগুলো মীরেবাগ থাকবে। আশুলিয়ার গাড়িগুলো কামারপাড়ায় থাকবে। বাস চলাচল করলে মুসল্লিদের ট্রেন বা বাস স্ট্যান্ডে যেতে সমস্যা হয়। সে কারণে তাঁদের জন্য ১৫ টি শাটল বাস সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিরা এ বাস সার্ভিসে চলাচল করবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ