শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

কাশ্মীর সীমান্তে ফের গুলি পাক রেঞ্জার্সের, নিহত ৩ আহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  জম্মু-কাশ্মীরের আর এস পুরা সেক্টরে ফের হামলা চালাল পাক রেঞ্জার্স। পাল্টা জবাব দিল ভারতও।

সংঘর্ষবিরতি লঙ্ঘন করে সীমান্তে ফের হামলা চালাল পাকিস্তান। শুক্রবার সকাল থেকেই জম্মু-কাশ্মীরের আর এস পুরা সেক্টরে গুলি চালাতে শুরু করে পাক রেঞ্জার্স। পাল্টা জবাব দেয় ভারতও।

পাক সেনার ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে এক মহিলা-সহ দুই নাগরিকের। গুরুতর জখম সাত।

সেনা সূত্রে খবর, এ দিন সকাল সাড়ে ৬টা নাগাদ আন্তর্জাতিক সীমানা বরাবর আরনিয়া, আর এস পুরা এবং রামগড়ে গুলি বর্ষণ শুরু করে পাক রেঞ্জার্স। কালক্ষেপ না করেই পাক বাহিনীর ছোড়া গুলির জবাব দেয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জওয়ানেরাও।

সীমান্তরক্ষী বাহিনীর এক অফিসার জানিয়েছেন, এই তিনটি সেক্টরের ৪০টি সেনা ছাউনিকে নিশানা বানিয়েছিল পাক বাহিনী। ৮২ এমএম এবং ৫২ মর্টার বোমা দেগে হামলা চালায় তারা। তা ছাড়াও তাদের সঙ্গে ছিল স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। সেনা ছাউনি ছাড়াও পাক বাহিনীর নিশানায় ছিল আন্তর্জাতিক সীমানা বরাবর গড়ে ওঠা ৪০টিরও বেশি গ্রাম।

সেনা ও পুলিশ সূত্রে খবর, পাক সেনার গোলাগুলিতে সীমান্তের গ্রামগুলির প্রভূত ক্ষতি হচ্ছে। হাজারেরও বেশি গ্রামবাসী বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছেন। বন্ধ রয়েছে সীমান্তবর্তী এলাকার স্কুলগুলিও।

গত বুধবারই, জম্মু এবং সাম্বার তিনটি সেক্টরে হামলা চালায় পাক রেঞ্জার্স। ঘটনার জেরে মৃত্যু হয় বছর সতেরোর এক কিশোরীর। নিহত হন বিএসএফের হেড কনস্টেবল এ সুরেশ।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ