বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

আকস্মিক ঝড়ে ইউরোপে ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উত্তর ইউরোপে বৃহস্পতিবার মারাত্মক ঝড়ো বাতাসের আঘাতে অন্তত ৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে নেদারল্যান্ডের দুইজন এবং জার্মানির একজন রয়েছেন। জানা গেছে, ঝড়ে গাছ পড়ে এবং উড়ে আসা ঘরবাড়ির ধ্বংসাবশেষের আঘাতে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া, ঝড়ো বাতাসে ভ্যানকে রাস্তার বিপরীত দিকে উড়িয়ে নিয়ে গেলে দুর্ঘটনায় মারা গেছে আরেকজন জার্মান নাগরিক।

এ ব্যাপারে জার্মানির আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, আকস্মিক এ ঝড়ো হাওয়ার গতি ছিল ঘন্টায় ১৪০ কিলোমিটার। এ সময় দুর্ঘটনা এড়াতে জার্মানিতে দূরপাল্লার ট্রেন যোগাযোগ বন্ধ রাখা হয়। আঞ্চলিক সড়ক যোগাযোগ মাধ্যমগুলোও বন্ধ রাখা হয় এদিন।

এছাড়া এদিন ইউরোপের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর আমস্টারডামের শিফোল বিমানবন্দর বন্ধ রাখা হয়। এতে অন্তত ৩০০ ফ্লাইট বাতিল করা হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। সূত্র : বিডি প্রতিদিন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ