সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আওয়ামী লীগের অনুমোদনহীন উপ কমিটি স্থগিত করলেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের অনুমোদনহীন উপ কমিটি স্থগিত করেছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ‘আওয়ামী লীগের উপ কমিটিতে ছাত্রদলের ছড়াছড়ি’ শিরোনামে খবর প্রকাশের তিনি তা স্থগিতের নির্দেশ দেন বলে জানা গেছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে জানান, তার স্বাক্ষরিত উপ কমিটির কোনো বৈধতা নেই।

সূত্র জানিয়েছে, বিতর্কিত ছাত্রদল ও বিএনপির নেতাদের আওয়ামী লীগে ঠাঁই দেয়া নিয়ে প্রথমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ডেকে পাঠান শেখ হাসিনা। তখন তিনি জানান ‘আপা আমি তো এই উপ কমিটির কোনো কাগজে স্বাক্ষর করিনি। এর পুরো দায়ভার দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের। কারণ তিনিই স্বাক্ষর করেছেন।’

এরপর গণভবন থেকে মাদারীপুরে অবস্থান করা দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী।

টেলিফোনে তিনি জানান, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরামর্শে এই কমিটি ঘোষণা করা হয়েছিল। এমন অভিযোগ পাল্টা অভিযোগের পর শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসা কমিটি স্থগিতের নির্দেশ দেন।

উল্লেখ্য, বিভিন্ন উপ কমিটিতে বুধবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবার সারাদিন কয়েকজন ছাত্রদল ক্যাডার এবং বির্তকিতদের ঠাঁই দেয়া হয়। যেসব উপ কমিটি দেয়া হয়েছিল সবগুলোতেই দলের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের স্বাক্ষর ছিল।

বিএনপি সরকার আমাকে বিপিএম পিপিএম দেয়নি, বরং বলেছে আ.লীগের লোক