বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

হাফিজ সাঈদের বিরুদ্ধে কোন মামলা নেই : পাক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের ২৬ নভেম্বর (২৬/১১ হামলা) ভয়াবহ হামলার সন্দেহভাজন  পরিকল্পনাকারী হাফিজ সাইদকে ‘সাহেব’ (স্যার) বলে সম্ভাষণ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি।

হাফিজ সাইদকে এই আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী আব্বাসি গত মঙ্গলবার বলেন, তাঁর বিরুদ্ধে পাকিস্তানে কোনো মামলা নেই। তাই তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়াও যাবে না। পাকিস্তানের জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাসী এসব কথা বলেন। তিনি আরও বলেন, কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে তখনই ব্যবস্থা নেওয়া সম্ভব, যখন তাঁর বিরুদ্ধে কোনো মামলা থাকে।

জামায়াত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাইদ সম্প্রতি লাহোর হাইকোর্টের দেওয়া এক আদেশে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান।

আব্বাসি তাঁর দেশের পররাষ্ট্রমন্ত্রীর সামরিক হামলার হুমকি নিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরুর সম্ভাবনা নাকচ করে বলেন, তিনি মনে করেন না যে এ রকম কিছু ঘটতে পারে। তাঁরা সব সময়ই বলে আসছেন, ভারতের সঙ্গে আলোচনার দুয়ার খোলা আছে।

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের সাম্প্রতিকতম টানাপোড়েন নিয়েও কথা বলেছেন খাকান আব্বাসি। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে এখনো আমাদের আলোচনা চলছে।’ এ বছর নববর্ষের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক টুইটে দুদেশের মধ্যকার উত্তেজনার পারদ বেড়ে যায়।

টুইট বার্তায় ট্রাম্প শতকোটি ডলার মার্কিন সহায়তার বিনিময়ে পাকিস্তানের কাছ থেকে ‘মিথ্যাচার ও প্রবঞ্চনা’ পাওয়ার অভিযোগ তুলে দেশটির সমালোচনা করেন। সম্পর্কের এমন টানাপোড়েনের মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ-আলোচনা চলার ওই কথা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। অবশ্য তিনি হুঁশিয়ার করে বলেন, তাঁর দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়ে, এমন কোনো কাজ করা কারও উচিত হবে না। সূত্র : প্রথম আলো


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ