সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ল্যাবএইডের সিসিইউতে চিকিৎসাধীন আইভি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।

ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগের এক কর্মকর্তা জানান, সেলিনা হায়াৎ আইভীকে হাসপাতালে নিয়ে আসার পর অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে সিসিউইতে নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, রক্তচাপ কমে গেছে এবং বুকে ব্যথা অনুভব করছেন। তবে এ বিষয়ে সিসিইউতে থাকা চিকিৎসক নির্দিষ্ট করে বলতে পারবেন।

সিসিইউতে ফোন করে জানতে চাইলে সেখান থেকে জানানো হয়, আনুষ্ঠানিকভাবে ব্রিফ করে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হবে।

তাই এ মুহূর্তে সেলিনা হায়াৎ আইভীর শারীরিক অবস্থা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।

জানা যায়, বেলা সাড়ে ৩টার দিকে নগর ভবনে কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। কথা বলতে পারছিলেন না। এ সময় তিনি বমি করেন। তখন নগর ভবনের মেডিক্যাল অফিসার গোলাম মোস্তফা শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে স্যালাইন পুশ করেন।

নারায়ণগঞ্জে শামীম ও আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ; আইভীসহ আহত ৫০