বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

আপিল করবে না ইসি; নির্বাচন স্থগিত হওয়ায় হতাশ আওয়ামী লীগ: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার দুই সিটি করপোরেশনের উপ-নির্বাচনের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে না নির্বাচন কমিশন। এ বিষয়ে ইসি বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি জানিয়েছেন ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার বিকেলে ইসির এক সভার পর কমিশন কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

হেলালুদ্দিন জানান, আদেশের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর তা পর্যালোচনা করা হবে। স্থগিতাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ নির্বাচনের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে নির্বাচন স্থগিত হওয়ায় আওয়ামী লীগও হতাশ বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার কুমিল্লায় মহাসড়ক পরিদর্শনকালে তিনি বলেন, আওয়ামী লীগ প্রার্থীর পরিচ্ছন্ন ইমেজের কারণে নির্বাচনে বিজয়ের শতভাগ সম্ভবনা ছিলো। তাই নির্বাচন স্থগিত হওয়ায় আমরা হতাশ।

স্থগিতের আদেশ নিয়ে বিএনপি নেতারা মিথ্যাচার করছেন বলে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, দলের হাইকমান্ডকে খুশি করতে তারা মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ