বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন দারুল উলুম দেওবন্দের শিক্ষাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলুম দেওবন্দের শিক্ষাসচিব আল্লামা আফজাল হুসাইন কাইমুরী সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামীকাল ১৮ বৃহস্পতিবার তার আসার কথা রয়েছে।

শাইখুল হাদিস আল্লামা নূর উদ্দিন আহমদ গহরপুরী রহ. প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া গহরপুর সিলেটের আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসছেন।

জামিয়া গহরপুরের মুহতামিম মাওলানা মুসলেহুদ্দীন রাজু জানান, বৃহস্পতিবার জামিয়া গহরপুরের ৬১তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দারুল উলুম দেওবন্দের শিক্ষা সচিব।

সাত দিনের এই সফরে আফজাল হুসাইন কাইমুরী সিলেট ও মৌলভীবাজারের বেশ কিছু দীনি মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ