বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

মুসলিমদের হজ ভর্তুকির টাকা গরিব হিন্দু মেয়েদের পড়াশোনায় খরচ করার দাবি বিশ্ব হিন্দু পরিষদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজ ভরতুকি পুরোপুরি প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সেই খাতে বেঁচে যাওয়া অর্থ গরিব হিন্দু মেয়েদের শিক্ষার পিছনে ব্যয় করতে কেন্দ্রের কাছে দাবি জানাল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।

কেন্দ্রের এদিনের ঘোষণাকে স্বাগত জানিয়ে সংগঠনের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রবীণ তোগাড়িয়া বলেন, বেটার লেট দ্যান নেভার। দেরিতে হলেও ভালই হয়েছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি আজ হজের জন্য বরাদ্দ পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত জানান। তারপরই তোগাড়িয়া মন্তব্য করেন, এটা গোটা হিন্দু সমাজের সম্মিলিত দাবির ফসল। বলেন, আশা করব, এবার রামমন্দির নির্মাণ ও গোহত্যা বন্ধেও আইন চালু হবে।

এদিকে অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ডের দাবি, হজ ভরতুকি তুলে নেওয়ার সিদ্ধান্ত অর্থহীন, কেননা এমন কোনও ছাড়ই ছিল না, ভরতুকির নামে মুসলিমদের প্রতারণা করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক মৌলানা ওয়ালি রহমানি বলেন, হজযাত্রীদের ওই ভরতুকি দেওয়া হত না, সেটা পেত লোকসানে চলা এয়ার ইন্ডিয়াকে।

এটা চোখে ধুলো দেওয়া। ভরতুকির নামে মুসলিমদের সঙ্গে প্রবঞ্চনা করা হত। এমনি সময় সৌদি আরবের বিমানভাড়া ৩২ হাজার টাকা। হজের মরসুমে এয়ার ইন্ডিয়া টিকিট বাবদ ৬৫ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা নিত। ভরতুকি ছাড়া ভাড়া কম হবে।

এবিপি

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ