বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

পাকিস্তানে ১৮০০ আলেমের ফতোয়া; আত্মঘাতী বোমা হামলা হারাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  পাকিস্তানের ১৮০০ আলেম আত্মঘাতী বোমা হামলাকে হারাম বলে ফতোয়া দিয়েছেন। নিষিদ্ধ ঘোষিত কয়েকটি সন্ত্রাসী সংগঠনের তৎপরতায় পাকিস্তান যখন সহিংতার কবলে পড়ে রয়েছে তখন এই ফতোয়া দিলেন দেশটির আলেমরা।

মঙ্গলবার পাক সরকার একটি বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেছে এবং ওই বইয়ে এসব আলেম আত্মঘাতী বোমা হামলার বিষয়ে সর্বসম্মত ফতোয়া তুলে ধরেছেন। তারা বলেছেন, “কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ থেকে পবিত্র যুদ্ধ বা জিহাদ ঘোষণার কোনো এখতিয়ার নেই।” পাক আলেমরা আরো বলেছেন, এসব আত্মঘাতী হামলা নিষিদ্ধ; ফলে বোমা হামলার মাধ্যমে ইসলামের মূল শিক্ষা লঙ্ঘন করা হচ্ছে।

পাকিস্তানের ইসলামি বিশ্ববিদ্যালয় বইটি বের করেছে। এ বই প্রকাশের প্রধান লক্ষ্য হচ্ছে- পাকিস্তানে সন্ত্রাসবাদের লাগাম টেনে ধরা। ২০০০ সালের পর থেকে পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা ও নানামুখী সন্ত্রাসী তৎপরতার কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠান প্রেসিডেন্ট মামনুন হোসেইন আশা করেন, সর্বসম্মতভাবে দেয়া এই ফতোয়ার কারণে পাকিস্তানে সৃষ্ট সন্ত্রাসবাদ, চরমপন্থা ও সাম্প্রদায়িকতার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সহায়তা করবে।

পার্সটুডে

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ