বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ইসলামী ব্যাংকের নতুন এমডি হলেন মাহবুব উল আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব উল আলম।

বুধবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে তাকে নতুন এমডি হিসেবে অনুমোদন দেয়া হয়।

সূত্র জানায়, বয়সের কোটা পূর্ণ হওয়ায় বর্তমান এমডি আব্দুল হামিদ মিঞার মেয়াদ শেষ হবে আগামী ৯ ফেব্রুয়ারি। সেজন্য আগে থেকেই এমডি নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত দেয় ব্যাংকটির পর্ষদ।

বোর্ডের অনুমোদনের পরই অনাপত্তি পত্র চেয়ে বাংলাদেশ ব্যাক বরাবর চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক অনাপত্তিপত্র দিলেই এই নিয়োগ কার্যকর হবে।

এ বিষয়ে চাইলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান রাতে গণমাধ্যম কর্মীদের বলেন, মাহবুব উল আলমকে নতুন এমডি হিসেবে বোর্ড অনুমোদন করেছে।

তার বিষয়ে অনাপত্তি চেয়ে চিঠি দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংক তা অনুমোদন করলে তার এমডির বিষয়টি কার্যকর হবে বলেও জানান তিনি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ