বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

বানিজ্যমন্ত্রী বললেন পেঁয়াজের দাম স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে পেঁয়াজের দাম কমার উল্লেখযোগ্য কোনো আলামত পাওয়া না গেলেও বানিজ্যমন্ত্রী তোফয়েল আহমেদ বলেছেন পেঁয়াজের দাম স্বাভাবিক হয়েছে।

গতকাল সোমবার সংসদে সরকারি দলের সদস্য মো. আবদুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে তোফয়েল আহমেদ বলেন, স্থানীয় বাজারে পেয়াঁজের মূল্য ক্রমশ কমে এখন স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে।

তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে এবং দেশে নতুন পেঁয়াজের উৎপাদন শুরু হওয়ায় পেঁয়াজের দাম হ্রাস পেয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে পেয়াঁজের মূল্য স্থিতিশীল করার জন্য ভারত, মিয়ানমার, মিশর ও তুরস্ক থেকে পেয়াঁজ আমদানির ব্যবস্থা নেওয়া, বিপণন ব্যবস্থায় সরকারের নজরদারি বৃদ্ধি করাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে পেঁয়াজ আমদানীকারক ও ঢাকার বিভিন্ন পাইকারি বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় সভা করে দিকনির্দেশা দেওয়া হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ