বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আমরণ অনশনে অসুস্থ কুষ্টিয়ার শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় প্রেসক্লাবের সামনে চাকরি জাতীয় করণের দাবিতে অনশনরত এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ওই শিক্ষকের মৃত্যু হয়।

মৃত শিক্ষকের নাম আব্দুল মান্নান, তিনি নন-এমপিও কুষ্টিয়ার মিরপুরের চিথলিয়া দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, আব্দুল মান্নান প্রেসক্লাবে অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়া হয়। পরে  শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে মারা যান।

উল্লেখ্য, চাকরি জাতীয়করণের দাবিতে ৯ জানুয়ারি থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষরা প্রেসক্লাবে আমরণ অনশন করে আসছেন। নন-এমপিও মাদরাসা শিক্ষকরাও এতে অংশ নিয়েছেন। এর আগে তারা ৩১ ডিসেম্বর থেকে অবস্থান কর্মসূচি পালন করেছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ